প্রকাশিত: ২৮/০২/২০১৭ ৯:৩১ এএম , আপডেট: ২৮/০২/২০১৭ ১১:০১ এএম

নিউজ ডেস্ক::

চট্টগ্রাম জেলার দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মায়ানমার সীমান্তবর্তী গুনদুম পর্যন্ত ডুয়েল গেজ সিঙ্গেল লাইন রেল প্রকল্পের প্রথম ধাপের কাজ চলতি অর্থবছরেই শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফিরোজ সালাহউদ্দিন।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলওয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান রেল সচিব। বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে ফিরোজ সালাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. আবদুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। খবর বাসসের।

রেল সচিব সাংবাদিকদের বলেন, ‘দোহাজারী-গুনদুম রেললাইন প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এ মুহূর্তে প্রকল্পের প্রধান কাজ ঠিকাদার নিয়োগ করা। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপর এডিবির অনুমোদন পেলেই কাজ শুরু হবে। মার্চ-এপ্রিলের মধ্যে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরই চুক্তি স্বাক্ষর। আশা করি চলতি অর্থবছরেই কাজ শুরু করতে পারবো।’ প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ স্থাপনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপিত হবে।

দোহাজারী-গুনদুম রেললাইন প্রকল্পের মাধ্যমে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার সদর পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার এবং রামু থেকে মিয়ানমারের সীমান্তবর্তী গুনদুম পর্যন্ত ২৮ দশমিক ৭৫ কিলোমিটারসহ মোট ১২৯ দশমিক ৫৮ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মিত হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer