প্রকাশিত: ৩০/০১/২০২০ ৫:৩১ পিএম

গত এক বছরে দেশে নতুন মোবাইল গ্রাহক যুক্ত হয়েছেন ৮০ লাখ। এ নিয়ে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

ওয়েবসাইটে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীর মোট সংখ্যা প্রকাশ করেছে বিটিআরসি। প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার।

বিটিআরসির তথ্য অনুযায়ী গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার, রবির ৪ কোটি ৯০ লাখ ৪ হাজার, ৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা ৪৮ লাখ ৬৮ হাজার।

দেশে চারটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে- গ্রামীণফোন, রবি এক্সিয়াটা, বাংলালিংক এবং টেলিটক। ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৬ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার।

এদিকে ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টারনেটের গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার। যার মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বরাবরের মতো বেশি। বিটিআরসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার। আর ব্রড ব্যান্ড ইন্টারনেট গ্রাহক আগের মাসের ৫৭ লাখ ৩৯ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪২ হাজার। আর ধুঁকতে থাকা ওয়াইম্যাক্সে গ্রাহকের কোনো বৃদ্ধি বা হ্রাস নেই। সবমিলিয়ে দেশে এখন ওয়াইম্যাক্সের গ্রাহক রয়েছে ৫০০-এর মতো।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...