ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ৭:৩৬ এএম

সিলেট এবং দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

পুলিশের মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশের একটি টিম বর্তমানে এ বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার কোনো আইনসম্মত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের আড়ালে আমরা কোনো অপরাধমূলক কাজ সহ্য করব না।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য যখন একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীকে এমন নিন্দনীয় উদাহরণ স্থাপন করতে দেখা দুর্ভাগ্যজনক। এই ব্যবসাগুলির মধ্যে অনেক স্থানীয় বিনিয়োগকারী ছিলেন, তাদের মধ্যে কিছু বিদেশি ছিলেন, যারা বাংলাদেশে বিশ্বাস করতেন। তারা সবাই আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছিলেন। যারা এই জঘন্য ভাঙচুর করেছে, তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...