উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/১০/২০২২ ১২:৫১ পিএম , আপডেট: ০৪/১০/২০২২ ১২:৫১ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২-তে এই ঘটনা ঘটে। তাসফিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে।

১৮নং ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিব জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোরে ক্যাম্পের বিভিন্ন স্থানে গুলি চালায়। এতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে।

খবরের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এলোপাথাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এতে ভয়ে সাধারণ রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টাকালে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

তিনি বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল-ইসলামিয়া মাদ্রাসায় ছয়জনকে হত্যা করার ঘটনা ঘটে। তার আগে ৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer