ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০২/২০২৪ ১২:৫৭ পিএম

ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সীতাকুন্ডে পৌঁছালে চট্টগ্রামের টিম বাসের সঙ্গে একটি ট্রাকের (লরি) সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র।

জানা গেছে, ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে টিম বাসটি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না।

চট্টগ্রাম দলের টিম বয়রা বাসটিতে ছিলেন। তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসরে বেশ দাপট দেখাচ্ছে বন্দরনগরীর দলটি। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের তিনে তারা। তাই প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে দলটি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer