প্রকাশিত: ২৭/০১/২০২০ ৫:৩১ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবারো তিন বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনা বাহিনীর। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের তৈকাতাং ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাসিফ হোসেনের নেতৃত্বে উপজেলার দুর্গম হিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে গত শনিবার উপজেলার কাপপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আরো এক বিঘা জমির গাঁজা ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। এসময় নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে গাঁজা চাষীরা। ধারনা করা হচ্ছে ওই এলাকার আশেপাশে আরো গাঁজা চাষ হয়ে থাকতে পারে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাহাড়ের একটি সন্ত্রাসী সংগঠনের ছত্র ছায়ায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে নিষিদ্ধ গাঁজা চাষ করছে একটি মহল। লোক চক্ষুর অন্তরাল করতেই গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকাকে বেঁছে নেওয়া হয়েছে এবং সাধারন পাহাড়ীদের গাঁজা চাষে বাধ্য করা হচ্ছে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...