প্রকাশিত: ০৭/০২/২০২০ ৩:৪৭ পিএম

হবিগঞ্জে মাদকপাচারকারী দুই নারীর পেট ও বুক থেকে ৬১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আটকরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ীরা সিলেট অঞ্চলে নতুন কোনো রুট আবিষ্কার করেছে। এখন সে রুটের সন্ধানে নেমেছে পুলিশের একাধিক দল।

বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লা।

তিনি বলেন, বুধবার জেলার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম গোপন সূত্রে খবর পান দুজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে হানিফ পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

Loading…
বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ব্রিজ গোলচত্বরে অবস্থান নেয়।

গোলচত্বরের পাশে চেকপোস্টে হানিফ পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় বাসে থাকা ওই দুই নারী যাত্রী দ্রুত নেমে চলে যান।

বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় নাহিদা বেগমের পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং শাহিনা খাতুনের পেট ও বুকের মাঝখান থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম প্রকাশ করেছে। যারা তাদের এসব ইয়াবা ঢাকায় পৌঁছে দেয়ার জন্য পাঠিয়েছিলেন।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer