উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ৮:৩৭ এএম , আপডেট: ২৮/০৯/২০২৫ ১:৪১ পিএম

শেখ হাসিনার জন্মদিন পালনের নামে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন এর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সম্প্রতি খাবার বিতরণের আয়োজন করেন। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে হিজলিয়া এলাকা থেকে মুসলিম উদ্দিনকে আটক করেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ৩৩ মিনিটে হিজলিয়া এলাকার শাহজাহানের বিল্ডিং-এর নিচ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিল্ডিং-এর মালিক শাহজাহান মনখালি এলাকার বাসিন্দা। মুসলিম উদ্দিন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর রাজেশ। স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, এমন কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ।

পুলিশ জানিয়েছে, আটক মুসলিম উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে আরও সহযোগী সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান এলাকায় সুনিশ্চিত শান্তি বজায় রাখার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer