প্রকাশিত: ১৪/১০/২০১৮ ১১:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। তার নাম ফারিয়া মীম (২০)। তার বাবার নাম মঞ্জু শেখ ও মায়ের নাম পারভীন বেগম।

তিনি দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রোববার গাজীপুরে পাসপোর্ট করতে আসেন। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাসপোর্ট করার জন্য রোববার গাজীপুর পাসপোর্ট অফিসে আবেদন করে মীম। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করে মীম। পরে থানায় খবর দেয়া হলে মীমকে আটক করে নিয়ে যায় পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, ওই রোহিঙ্গা তরুণী দুপুরে পাসপোর্টের জন্য গাজীপুর অফিসে আবেদন করেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছে। তাকে ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...