ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১২:১০ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি তার।

নির্বাচন কমিশনের দেওয়া চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা থানা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলি নির্দেশনা দেওয়া হয়।

গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির আদেশ আসে। সে মোতাবেক আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে নিযুক্ত হন মাগুরা শালিখা থানার ওসি মোশারফ হোসেন। তিনি মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পর ওসি মোশারফকে আবারও বদলি করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, ইসির একটি বদলির আদেশ পেয়েছি। তবে পুলিশের হেডকোয়ার্টারের কোনো আদেশ এখনো পায়নি। তাই আলমডাঙ্গা থানাকে ওসি হিসেবে যোগদান করবেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...