প্রকাশিত: ৩১/০৩/২০২০ ৯:১২ পিএম

নিজের বেতনের পুরো টাকা দিয়ে খাবার কিনে হতদরিদ্র মানুষের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জের (ইউএনও) নাহিদা বারিক। রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
নাহিদা বারিক বলেন, আল্লাহ আমার চলার মতো সামর্থ দিয়েছেন। কিন্তু করোনায় দেশের এমন পরিস্থিতিতে অনেক দিনমজুরসহ হতদরিদ্ররা কাজ করতে না পেরে স্ত্রী-সন্তান নিয়ে বিপাকে পড়েছেন। প্রতিনিয়ত হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। আমি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেয়ার সময় এটা উপলব্ধি করেছি। তাই নিজের বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণের পাশাপাশি নিজের বেতনের পুরো টাকায় খাদ্য কিনে গরিবদের মাঝে বিতরণ করবো। যতোদিন করোনাভাইরাস থাকে ততোদিনই খাবার নিয়ে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ দিবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।

তিনি আরো বলেন, আমার মতো সবাই যদি এমন চিন্তা করেন তাহলে অনেক দরিদ্র পরিবার দুই বেলা খাবার পেতে পারে। আর সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি যতোদিন করোনাভাইরাসের জন্য পরিস্থিতি এমন থাকে ততোদিন যেনো নিম্ম আয়ের এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে দাঁড়ান।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...