প্রকাশিত: ০২/১২/২০১৮ ১২:২৬ পিএম

ডেস্ক নিউজ – দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে স্থগিতাদের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বহাল রেখেছে। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়।

এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট আদেশ দিয়েছিল, দুর্নীতির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তি পুরোপুরি খালাস না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ (প্রার্থী) হতে পারবেন না। যা গত বুধবার আপিল বিভাগেও বহাল থাকে।

হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিচারিক আদালতে কারও বিরুদ্ধে দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে না। যতক্ষণ না, আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে জামিন না দেয়।

আদেশে আদালত বলেছিল, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারওে দুই বছরের বেশি দণ্ড হলে, আপিল বিভাগ সম্পূর্ণভাবে তার সাজা বাতিল না করা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হবেন। দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকাবস্থায়ও সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...