প্রকাশিত: ২১/০৪/২০১৭ ৮:১৬ এএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
এক সপ্তাহে ব্যবধানে উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী খালের বালির বহালে ফের অভিযান পরিচালনা করেছেন উখিয়া উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে থাইংখালী ষ্টেশনের পশ্চিম পাশের্^ তাজনিমারখোলা এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সহকারি কমিশনার ভূমি নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান এ অভিযান পরিচালনা করেন।
সুত্রে জানা গেছে, উপজেলার থাইংখালী এলাকার কতিপয় বালিখেকো কোন প্রকার ইজারা না নিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে বালি উত্তোলন করে হাতিয়ে নিয়ে আসছিল লাখ লাখ টাকা। থাইংখালী-মুছারখোলা সড়কের দু’পাশের্^ বালি বহাল দেখলে মনে হয় যেন হিমালয় পাহাড় এসে সামনে দাড়িয়েছে। অন্তত ১৫/২০টি পয়েন্ট অবৈধ ভাবে বালি উত্তোলন করে এই প্রভাবশালী চক্র।
সহকারি কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, অবৈধ ভাবে বালি উত্তোলনের খবর পেয়ে একদল পুলিশ, আনসার নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২টি বালি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্ধ করে ভূমি অফিসে নিয়ে এসেছি। এসময় কাউকে হাতে-নাতে পাওয়া যায়নি, এরপরও তদন্ত করে আজ সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, এর আগে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন অভিযান চালিয়ে ১টি বালি উত্তোলনের ড্রেজার মেশিন এবং ২টি বালি ভর্তি ডাম্পার গাড়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer