প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ৩:১৮ পিএম

চট্টগ্রাম থেকে ঢাকায় তুর্কি দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে যাওয়ার পথে তিনটি পাসপোটসহ তিন তরুণকে আটক করেছে পুলিশ। তারা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিক বলে পুলিশের দাবি।

তারা বাংলাদেশি সেজে ফেনী ও নোয়াখালী থেকে ভুয়া কাগজপত্র দিয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করেছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৯টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এই খবর নিশ্চিত করেন।

আটকরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১)।

এর মধ্যে ইউসুফ ও মুসা মিয়ানমারের মংডু জেলার আংচির দুমবাই এলাকার আলী আহমেদের ছেলে। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ব্লক-বি-২-এ বসবাস করছেন।

আর মোহাম্মদ আজিজ মিয়ানমারের মংডু জেলার চালিপাড়া (মিয়া ডং) এলাকার জমির হোসেনের ছেলে। বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪, ব্লক-এফ-৬ এ বসবাস করেন।

ওসি জানান, রাতে ওই তিন তরুণকে নগরের আকবর শাহ থানার ১ নং রোডের মাথায় মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে পুলিশ আটক করে। সে সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা পাসপোর্টের ঠিকানার সাথে তাদের বলা ঠিকানার মিল না পাওয়ায় সন্দেহ হয়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা রোহিঙ্গা। দালালের মাধ্যমে নোয়াখালী ও ফেনীর ঠিকানায় তারা পাসপোর্ট সংগ্রহ করেছে। চট্টগ্রাম থেকে তারা ঢাকায় যাচ্ছিল তুর্কি দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে। পরে তাদের পাসপোর্ট ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...