উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৭/২০২৪ ৭:০২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, ‘বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবির সদস্যরা পাচারকারীদের ধাওয়া দিলেও আটক করতে সক্ষম হয়নি। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...