ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৩ ৮:১৭ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ওই স্বর্ণের চালান জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিরা কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে যেন মালামাল পাচার করতে না পারে, সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সোমবার সাড়ে ১০টার দিকে গোপন খবর পেয়ে তুমব্রুর পশ্চিমকূল এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ দল। এ সময় মালিকবিহীন ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির ওই অধিনায়ক।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...