উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৯/২০২২ ৯:১৩ পিএম
সীমান্ত উত্তেজনা: পালংখালিতে স্থানীয়দের চলাচলে কড়াকড়ি

সম্প্রতি মিয়ানমার থেকে আসা মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়ায় পড়ে নিহতের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের সরিয়ে নেওয়ার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। তবে গত কয়েক দিনে কোনও ধরনের গোলার আওয়াজ ও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না যাওয়ার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা। বান্দরবান জেলা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বান্দরবান জেলা প্রশাসন বলছে, বান্দরবানের মিয়ানমার সীমান্তে যে এলাকায় গোলা এসে পড়েছে সেখানে প্রায় ৩০০ পরিবারের বসবাস। জনসংখ্যা প্রায় হাজার খানেক। তাদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ টহল। আপাতত কোনও গোলা পড়েনি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও সব বিষয়ে নজর রাখা হচ্ছে। সীমান্তের অস্থিরতার সুযোগ কেউ যেন না নিতে পারে এ নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

বিজিবি বলছে, মিয়ানমারের পরিস্থিতি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের যে বর্ডার ব্যবস্থাপনা সেটি পরিচালিত হয়ে প্রটোকল মেনে। এর গাইডলাইন রয়েছে। এগুলো অনুসরণ করে বিজিবি ও বিজিপি সীমান্তে শান্তি বজায় রাখা এবং কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তা নিয়ে দুই বাহিনী কাজ করে।

বান্দরবান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমার দায়িত্বপ্রাপ্ত বান্দরবান জেলার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের সরিয়ে আনার কথা বলা হলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। পরিস্থিতি বিবেচনা করে আমরা ব্যবস্থা নেবো।

পাঠকের মতামত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোকতার আহমেদ। মহামান্য ...

দুর্ঘটনারোধে প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান ...

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ...

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...