প্রকাশিত: ২৯/১১/২০১৮ ৮:০৮ এএম

ডেস্ক রিপোর্ট :একাদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ আসনে মোট ৩ হাজার ৫৬ জন মনোনয়পত্র দাখিল করেছেন। তবে, এর মধ্যে  দলীয় বা স্বতন্ত্র প্রার্থী কত জন, তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বুধবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসি সচিব জানান, সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১৭ আসনে। এই আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ জন। আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২ আসনে। ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  চারজন।

বিভাগ ভিত্তিক মনোনয়নপত্র জমার হিসাব দিয়ে ইসি সচিব জানান,  রংপুর বিভাগে ৩৬১, রাজশাহী  ৩৫৩, খুলনা ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহ ২৩৬, ঢাকা ৭০৮, সিলেট ১৭৭ ও চট্টগ্রাম বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৭৮ জন।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘এবারই প্রথম অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান যুক্ত হয়। তবে, এতে সেভাবে সাড়া মেলেনি। অনলাইনে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছে ৩৯টি। এরমধ্যে ২৩টি গ্রহীত হয়েছে। আরও আটটি দাখিল করা হয়েছে। এছাড়া এছাড়া আরও ৮জন তাদের জীবনবৃত্তান্ত দাখিল করেছেন। তবে এই ১৬ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।’

মোট মনোনয়নপ্রার্থীর সংখ্যা ছাড়াও মনোনয়নপত্র দাখিলকারী দলের সংখ্যাও জানা যায়নি বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, ‘বিষয়টি আগামী কাল জানা যাবে।’

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কোথাও কোনও আচরণবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর চারদিনের মাথায় ইসি নির্বাচন একসপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল দেয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর। প্রার্থিতা বাছাই ২ ডিসেম্বর। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...