প্রকাশিত: ১৫/০১/২০১৭ ১১:০৯ পিএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার আগামী তিন মাসের মধেই তৈরি হবে।

রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধনমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবাদুল কাদের বলেন, শনিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এক বছর পর এই অফিসে এসে আগামী নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে সারাদেশে নির্বাচনের জন্য কাজ করবে দলের নেতাকর্মীরা।

তিনি বলেন, যদি কোথাও কোনো নেতাকর্মীর মধ্যে মতবিরোধ বা দলীয় কোন্দল তৈরি হয়, তাহলে এই কার্যালয়ে এনে সাংগঠনিকভাবে সমাধান করা হবে।

এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে কুশল বিনিময় করেন ওবায়দুল কাদের। আইভী উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে দেন এবং পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আইভী বিজয় সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আইভীর জনপ্রিয়তা এবং দলীয় টিমওয়ার্কের সম্মিলিত প্রয়াসেই আইভীর বিজয় হয়েছে। প্রত্যাশা করি আইভী শুধু তার এলাকায় নয়, তার গ্রহণযোগ্যতা দিয়ে আগামী নির্বাচনে দলের বিজয়ের জন্যও কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer