প্রকাশিত: ০৪/০৩/২০১৭ ১০:৫৫ পিএম

নয়া রেলপথে বাণিজ্য কাছে আনতে চলেছে ভারত। প্রশান্ত মহাগাসরীয় অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এবার বাংলাদেশ থেকে তুরস্ক পর্যন্ত মালবাহী ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে দেশটি। প্রস্তাবিত এই রেলপথের যাত্রা শুরু হবে ঢাকা থেকে। এই পথের দৈর্ঘ্য হবে ৬ হাজার কিলোমিটার।

ভারত, নেপাল, পাকিস্তান, ইরান হয়ে তুরস্ক পর্যন্ত যাবে এই ট্রেন। ভুটান ও আফগানিস্তানে রেলপথ না থাকায় সড়কপথে এই দুই দেশ থেকে মালপত্র নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভুটানের সঙ্গে সড়কপথে যোগাযোগ করা হবে কলকাতার মাধ্যমে এবং আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের কেন্দ্র হবে পাকিস্তানের কোয়েট্টা।

ভারতীয় রেল সূত্রে খবর, চলতি মাসের ১৫ ও ১৬ তারিখ দক্ষিণ এশিয়া রেলের প্রধানদের বৈঠক হবে। সেই বৈঠকে এই রেলপথ নিয়ে আলোচনা হবে। এখন এই দেশগুলোর মধ্যে বাণিজ্যের খরচ বিপুল। রেলপথ চালু হলে খরচ অনেকটাই কমে যাবে। সেই কারণেই রেলপথ চালু করার উপর জোর দেওয়া হচ্ছে।

দেশটির রেল মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আর্থিক ও সামাজিক সমীক্ষার পর ঢাকা, কলকাতা, দিল্লি, অমৃতসর, লাহোর, ইসলামাবাদ, জাহেদান, তেহরান ও ইস্তাম্বুল শহরকে চিহ্নিত করা হয়েছে। ২০১৭-১৮ সালের প্রথম কোয়ার্টারে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে ভারতে মালবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। দুই দেশের রেলমন্ত্রণাল এ বিষয়ে চুক্তি করেছে। সেই পরীক্ষার পরেই রেলপথে এতগুলো দেশকে জোড়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer