উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২৩ ২:২৭ পিএম

সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না আজ। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা।

১ ডিসেম্বর থেকে কক্সবাজারে ছুটবে ট্রেন, টিকিট মিলবে মঙ্গলবার থেকে১ ডিসেম্বর থেকে কক্সবাজারে ছুটবে ট্রেন, টিকিট মিলবে মঙ্গলবার থেকে
১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

ঢাকা থেকে ট্রেনে সর্বনিম্ন ১২৫, সর্বোচ্চ ১৭২৫ টাকায় কক্সবাজারঢাকা থেকে ট্রেনে সর্বনিম্ন ১২৫, সর্বোচ্চ ১৭২৫ টাকায় কক্সবাজার
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...