উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৩:০১ পিএম

রাখাইনে কর্তৃত্ব প্রতিষ্ঠায় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই করছে স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি। দুই পক্ষের প্রাণঘাতী লড়াইয়ের জেরে মিয়ানমারের দিক থেকে ছোড়া বিস্ম্ফোরিত ও অবিস্ম্ফোরিত কামানের গোলা বেশ কয়েকবার এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে। পাশাপাশি গত দুই সপ্তাহে একাধিকবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকেছে। এসব কারণে রাখাইনের অবনতিশীল পরিস্থিতি বাংলাদেশকে উদ্বিগ্ন করে তুলেছে।

বাংলাদেশের সীমান্তের ওপারে রাখাইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে আলোচনায় রাখাইন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ইউরোপের কূটনীতিকরা পররাষ্ট্র সচিবের দপ্তরে ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে রাখাইনের পরিস্থিতি নিয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করা হয়। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইইউ রাষ্ট্রদূতসহ ইউরোপের আরও কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সন্ধ্যায় তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট এবং রাখাইনের অবনতিশীল পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। আলোচনায় রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপের কূটনীতিকরা তাঁদের অবস্থানের কথা জানিয়েছেন। বাংলাদেশ এ পরিস্থিতি কীভাবে দেখছে, সেটি তাঁদের সামনে উপস্থাপন করা হয়েছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...