প্রকাশিত: ১৯/০৬/২০২০ ৯:৩৮ পিএম

কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হবার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ছাড়লেন কক্সবাজারের সীমান্ত জনপদ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। তিনি শহরের বেসরকারী চিকিৎসা কেন্দ্র ইউনিয়ন হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে সন্ধ্যার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আব্দুর রহমান বদির করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্তের খবর নিশ্চিত হওয়া যায়।

সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, সাবেক এই সাংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বিশেষায়িত কোন হাসপাতালে ভর্তি হবেন।

তিনি বলেন, উন্নতমানের বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান স্কয়ারে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে।

আব্দুর রহমান বদির সঙ্গে বাড়িতে কর্মরত আব্দুল্লাহ নামে এক ব্যক্তিতে সঙ্গে নিয়েছেন। ঢাকায় পৌছে স্ত্রী শাহেনা আক্তারের সরকারি পার্সেনাল সেক্রেটারি সহযোগিতা করবেন।

হেলাল জানান, এমপি আব্দুর রহমান বদির স্ত্রী, বর্তমান সংসদ সদস্য করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসলেও তিনি টাইফয়েড জ্বরে ভোগছেন। সুত্র, কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...