প্রকাশিত: ২৩/০৭/২০২২ ৭:৩৫ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এতথ্য জানান।

অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ১৯৪৬ সালে ১৫ এপ্রিল গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলার গটিয়াগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা-৫ আসন হতে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন।

অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মৃত্যুকালে তিন কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার পরিজন দেশবাশীর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...