প্রকাশিত: ২১/০৪/২০২১ ৮:২৬ এএম


করোনাভাইরাসের কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যেসব উদ্যোক্তা সমস্যায় পড়েছেন তারা ঋণ শোধ করতে বাড়তি তিন মাস সময় পাবেন। ফলে আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা ঋণের কিস্তি দিতে না পারলে খেলাপি হবেন না। এর ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি না দিলেও চলবে। কিস্তি না দিলে কেউ ঋণ খেলাপি করে দেবে না। আবার এই সময়ে ঋণের ওপর কোনো ধরনের দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপও করা যাবে না।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের মার্চ পর্যন্ত ঋণ, লিজ বা অগ্রিমের বিপরীতে প্রদেয় কিস্তি আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ৩০ জুনের মধ্যে পরিশোধ করা হলে সেটা খেলাপি করা যাবে না। এ সময়ে কোনো দণ্ড সুদ বা অতিরিক্ত ফি বা কমিশন বা চার্জ আরোপ করা যাবে না। ঋণ, লিজ বা অগ্রিমের উপর সুদ বা মুনাফার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর বলে সার্কুলারে বলা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে চলার পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হয়েছে। তবে ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এ কারণে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকি সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে। চালু নেই ব্যবসা প্রতিষ্ঠানও। ব্যবসা বাণিজ্যের স্লথ গতির কারণে কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে আছেন ঋণগৃহীতারা।

বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় এর আগে আর্থিক প্রতিষ্ঠানের ঋণের শ্রেণিকরণে কিছু শিথিলতা আনা হয়েছিল। করোনার কারণে কোনো গ্রাহক সাময়িকভাবে ঋণের কিস্তি শোধে সমস্যার সম্মুখীন হলে তাদের হিসাবের ক্ষেত্রে এ সিদ্ধান্ত দেয়া হলো।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer