প্রকাশিত: ২৫/১০/২০১৮ ২:১৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
ডিসেম্বরের মধ্যেই কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এসেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আরপিও সংশোধনের বিষয়ে তিনি বলেন, আরপিও সংশোধনের জন্য আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলাম, আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে সেটি ভেটিং করে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যাতে এটি পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে।

ইসি সচিব বলেন, আশা করছি এই সংসদে এটা পাস হতে পারে। পাস না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টি (অধ্যাদেশ) থাকে সেটি কার্যকর হবে। আমাদের যে মূল আইন (আরপিও) আছে সেটাও অধ্যাদেশের মাধ্যমে। অধ্যাদেশের মাধ্যমে এটি করা যেতে পারে। পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটা আইনে পরিণত হতে পারে। তবে আমরা এখনও আশা করছি এটি চলতি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। যেহেতু সংসদ ২৯ তারিখ পর্যন্ত চলবে, সেখানেই এটি পাস হওয়ার সম্ভবনা আছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, রাষ্ট্রপতি আমাদের সাক্ষাতের জন্য ১ নভেম্বর সময় দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পরবর্তীতে কমিশন বৈঠকে বসবেন। পরবর্তীতে তফসিল এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। একজন কমিশনার দেশের বাইরে আছেন উনি দেশে ফিরলে সবাই বসে সিদ্ধান্ত নেবেন।

জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়েই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ইভিএম বিষয়ে তিনি বলেন, ইভিএমে খুব সহজেই ভোট প্রদান করা যায়। স্মার্ট কার্ড না থাকলেও এনআইডি কার্ডের নাম্বার দেয়ার পর আঙ্গুলের ছাপ দিলেই ভোট দেয়া যাবে।

ইভিএমে ভোট প্রদানের ক্ষেত্রে সহকারি রিটার্নিং অফিসার ভোট দিতে পারেন, এর ফলে অপব্যবহারের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার সুনির্দিষ্ট হলে সেই ভোটারের আঙ্গুলের ছাপ মেশিনে গ্রহণ করলে অ্যাসিস্ট করার জন্য একটি অপশন আছে। অন্ধ ব্যক্তি ভোট দিতে আসলে তিনি নিজে ভোট দিতে পারেন না, তার ভোট প্রদানে ভোটগ্রহণ কর্মকর্তার অ্যাসিষ্ট করার একটি বিধান আছে। সেখানে কোন অপব্যহার করার সুযোগ নেই। কারণ সেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট সবাই থাকবেন।

পাঠকের মতামত

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...
Single Page Footer