প্রকাশিত: ২৪/০৬/২০২০ ৫:১৩ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু আর নেই।

আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জিএম সেলিম উদ্দীন ।

তার দুই সন্তান রয়েছেন। তার স্ত্রী ও চিকিৎসক।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছেন। পরে গত ২১ মে তাকে চমেক হাসপতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হয়। ২৬ মে সকালের দিকে তার অক্সিজেনের সেচুরেশন কমে গেলে তখন তড়িঘড়ি করে অক্সিজেনের চাপ বাড়ানো হয়।

এরপরই চিকিৎসকরা ওইদিন সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ডা. সামিরুল ইসলামের শরীরে ২৫০ মিলিলিটার প্লাজমা দেওয়া হয়। সদ্য করোনা যুদ্ধে জয়ী মো. তারেক নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে তা এই চিকিৎসকের শরীরে দেওয়া হয়। এর দুই দিন পর সিএমপির করোনাজয়ী পুলিশ কনেস্টেবল অরুন চাকমার শরীর থেকেও প্লাজমা দেওয়া হয়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer