প্রকাশিত: ১১/১০/২০২১ ৭:১৫ এএম

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বন্দুকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী সহোদরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

আটককৃতরা হলেন, চাকমারকুল ২১ নং ক্যাম্পের ব্লক এ/৬ এর বাসিন্দা রোহিঙ্গা মোঃ আইউবের ছেলে মোঃ হারেছ (৩৫) ও মোঃ ফাহেদ (২০)। এদের মধ্যে হারেছ চলতি বছর চাকমারকুল ক্যাম্পের নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামী।

রোববার(১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ২১ নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে ২১ নং ক্যাম্পের বি/ ৭নং ব্লকের জৈনক তোহার বাসায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এসময় এপিবিএন সদ্যস্যদের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টা কালে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তরে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...