ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:২৭ এএম

নরসিংদীর রায়পুরার কমলপুরে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা ও মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।

প্রথমে সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।

তিনি জানান, আজ ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেথিকান্দা রেলস্টেশনের আনুমানিক ২ কিলোমিটার দূরে শরীরের বিভিন্ন অঙ্গ কাটা-ছেঁড়া অবস্থায় ৫ জনের মরদেহ রেল লাইনের উপরে দেখতে পান। নিহত ৫ জন প্রায় সমবয়সী হবে।

এ ব্যাপারে এ এস পি সার্কেল আফসার উন আলম জানান, লাশ সনাক্তের জন্য নরসিংদী পিবি আই কে খবর দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...