ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৪ ৯:৩৪ এএম

ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ১২’শর বেশি ট্রেনের টিকিট জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ১২’শর বেশি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়েছে।

যেভাবে শাহজালালে ধরা পড়লো সলিড কোকেনের সবচেয়ে বড় চালানযেভাবে শাহজালালে ধরা পড়লো সলিড কোকেনের সবচেয়ে বড় চালান
উত্তরায় কোকেন উদ্ধার করলো ডগ স্কোয়াড, বিদেশি নাগরিক গ্রেপ্তারউত্তরায় কোকেন উদ্ধার করলো ডগ স্কোয়াড, বিদেশি নাগরিক গ্রেপ্তার
এ বিষয়ে শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...