প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৮:২০ এএম
ফাইল ছবি

পর্যটন শহর কক্সবাজারে রক্ষকই যেখানে ভক্ষক ! দেশসেরা পর্যটন শহরে নিত্য-দিনের বিরক্তিকর যানজটের মূলে খোদ কক্সবাজার জেলা ট্রাফিক বিভাগ- এ অভিমত কক্সবাজারের সচেতন পৌরবাসীর। ট্রাফিক বিভাগের করা নিয়ম নিজেরাই ভঙ্গ করে পুরো শহরকে ট্রাফিক জ্যামের শহরে পরিণত করেছে জ্যাম সরাতে ব্যস্ত ট্রাফিক পুলিশের অসাধু সদস্যরা। যে যেভাবে পারে টু-পাইস কামিয়ে নেয়ার ধান্ধায় ব্যস্ত কক্সবাজার শহর ও শহরতলিতে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্যরা। নিয়ম বহির্ভূত ভাবে এক’শ/ দুই’শ টাকার নগদ নারায়ণে শহরে গাড়ি ঢুকছে সকাল-দুপুর-বিকেল- সন্ধ্যায়। নগদ টাকার লেনদেনে ওপেন লাইসেন্স পেয়ে শহরে অবাধে ঢুকে তীব্র যানজটের সৃষ্টি করছে নির্দিষ্ট সময়ের নিষিদ্ধ পরিবহনগুলো । ফলে বিশাল কাভার্ড ভ্যান, মালবাহি গাড়ি, ইট,বালি, পাথরবাহি নাম্বার বিহীন শত শত পিক-আপের বেপরোয়া দৌরাত্ব্যে শহরবাসি অতিষ্ট। একদিকে হাজার হাজার টমটম, অন্যদিকে মালবাহি পরিবহন-দুয়ে মিলে কক্সবাজার শহরকে গতিহারা করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টার সৃষ্ট তীব্র যানজটে পড়ে নাকাল হচ্ছে যাত্রী সাধারন, সাধারন পথচারী। ট্রাফিক পুলিশের ঘুষ বানিজ্যে সৃষ্ট এই সংকটে পড়ে কক্সবাজারের নিত্য- দিনের উন্নয়নের গতি বার বার থমকে যাচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক পথচলা। রুখবে কে ?

সূত্র জানায়-যানজট মুক্ত নিরাপদ কক্সবাজার শহর গড়তে সংশ্লিষ্ট প্রশাসন প্রত্যহ সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত লোড-আনলোডের মালবাহি গাড়ি শহরে নিষিদ্ধ করে। কিন্তু জনস্বার্থে প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত কখনো বাস্তবায়ন করেনি দেখ-ভালোর দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ। সরেজমিন ঘুরে এসে জানা যায়- প্রত্যহ সকাল ৮ টার পর থেকে শহরতলির লিংকরোড়, বাস টার্মিনাল, আলির জাহাল, পিটি স্কুল, খুরুস্কুল রাস্তার মাথা, কালুর দোকান, বৌদ্ধ মন্দির সড়ক, বাজার ঘাটা, আইবিপি রোড়,পানবাজার রোড়, বড় বাজার, ফজল মার্কেট, হাসপাতাল সড়ক, গোলদিঘীর পাড়, স্টেড়িয়াম এলাকা, পৌরসভা গেইট ও কলাতলি মোড় মানে এখন তীব্র যানজটের নির্বিচ্ছিন্ন স্পট। প্রত্যক্ষদর্শীরা জানান- স্পটে স্পটে ট্রাফিক পুলিশের সরব পদচারণা থাকলেও তাদের সামনেই দাপিয়ে বেড়াচ্ছে মালবাহি পরিবহন। এদিকে কক্সবাজার ট্রাফিক পুলিশের এই ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...