ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৩ ৯:০৯ এএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষের ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নবজাতক, প্রসূতি মা, জামাতা ও ব্লাড ডোনারসহ ৫ জন নিহত হয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এসব তথ‌্য নিশ্চিত করে জানান, আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলো। যাওয়ার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার গর্ভজাত সন্তান এবং সদ্যভূমিষ্ঠ এক শিশু কন্যা, জামাতা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নেছার উদ্দীনের ছেলে ডালিম হোসেন (৪০) এবং আশাশুনির উজিরপুরের ব্লাড ডোনার তাজিজুল ইসলাম (২৭)।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, তার স্ত্রীর গর্ভে জমজ সন্তান ছিলো। একটি বাচ্চা প্রসবের পর আরেকটি প্রসব না হওয়ায় প্রসূতি মা ও সন্তানের চিকিৎসার জন্য খুলনা মেডিক‌্যাল কলেজের নেওয়া হচ্ছিল। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...