প্রকাশিত: ০৭/০৬/২০১৯ ২:৪৬ পিএম , আপডেট: ০৭/০৬/২০১৯ ৩:২৭ পিএম

রিয়াজুল হাসান খোকন(বাহারছড়া টেকনাফ)
টেকনাফ বাহারছড়ায় মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি পিকআপ গাড়ির নির্মম সড়ক দূঘটনায় ৩ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো ১১ যাত্রী। জানা যায় ৭জুন চট্রমেট্রো ১১-৭০৩৭ একটি যাত্রীবাহী পিকআপ ২২ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে টেকনাফ থেকে বালুখালী রোহিঙ্গা শিবিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তার মধ্যে বেলা ১১ টায় টেকনাফ বাহারছড়া কচ্চপিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশে রাস্তার খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী প্রাণ হারায় ও গুরুতর আহত হয় প্রায় ১১ যাত্রী। আহতদের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও টেকনাফ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান গাড়িতে থাকা সব যাত্রী বালুখালী রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ছিল। তারা টেকনাফ থেকে বালুখালীর উদ্দেশ্যে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিল।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer