বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৯/১০/২০২২ ৪:২৬ পিএম , আপডেট: ১৯/১০/২০২২ ৭:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় নগদকর্মী আবদুর রহমান (৩২) হত্যা মামলার এজাহারভ‚ক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার ভোরে টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে এ আসামীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার আসামী শওকত আলম (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপড়ার মৃত আলী আকবরের ছেলে এবং হত্যা মামলার এজাহারভ‚ক্ত ৭ নম্বর আসামি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে থাকা আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আবদুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে এবং নগদের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই আবদুস শুক্কুর (২৮) বাদি হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পর র‌্যাব গোয়েন্দো নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আসামী শওকত আলমকে গ্রেফতার করে। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...