প্রকাশিত: ২০/০৬/২০২০ ৮:৪১ এএম

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল সহ ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এনজিও চিকিৎসক।সর্বশেষ ১৯ জুন শুক্রবার করোনা শনাক্ত হয় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রণয় রুদ্রের।বর্তমানে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।এই সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।সর্বশেষ শুক্রবার মেডিকেল অফিসার প্রণয় রুদ্রের করোনা পজিটিভ রিপোর্ট আসে।টেকনাফে ১১ জন চিকিৎসক সহ এ পর্যন্ত ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।তাদের মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত সুস্থের সংখ্যা ছিল ৪৬ জন, মৃতের সংখ্যা ৩ জন এবং রোহিঙ্গা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ জন।এছাড়া প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬ জন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...