উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২২ ৮:২৯ পিএম

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশর টেকনাফ সীমান্তে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ কোস্ট গার্ড। মানবপাচার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধ এবং নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর আছেন কোস্ট গার্ডের সদস্যরা।

রোববার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মিয়ানমারে অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে পারে। অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত রাত-দিন নিয়মিত অত্যাধুনিক হাইস্পিড বোটের মাধ্যমে টহল দেওয়া হচ্ছে। এছাড়া, টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো প্রকার পরিস্থিতি মোকাবিলা এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য কোস্ট গার্ড তৎপর আছে। এছাড়া, যেকোনো প্রকার গুজব কিংবা প্রোপাগান্ডা যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি করাসহ সতর্ক অবস্থানে আছে কোস্ট গার্ড।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...