প্রকাশিত: ১৮/০৬/২০২০ ১১:০৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ পৌরসভার যেসব এলাকা রেড জোন হিসাবে চিহ্নিত করে কঠোরভাবে লকডাউন কার্যকর করা হচ্ছে, সেসব এলাকায় লকডাউন এর সময় আরো এক সপ্তাহ বাড়ানো হচ্ছে।

টেকনাফ উপজেলার ইউএনও মোঃ সাইফুল ইসলাম টেকনাফ উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি’তে দেওয়া এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, সার্বিক অবস্থা দেখে লকডাউনের সময় আরো বাড়ানো হতে পারে। এজন্য তিনি টেকনাফ পৌরবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে ‘রেড জোন’ চিহ্নিত টেকনাফ পৌরসভার আংশিক এলাকায় গত ৭ জুন থেকে শুরু হয়ে আগামী ২১ জুন পর্যন্ত লকডাউন চলবে। পরবর্তীতে আবার দ্বিতীয় দফায় আগামী ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আর এক সপ্তাহ লকডাউন এর সময় বাড়ানো হচ্ছে।

টেকনাফের ইউএনও মোঃ সাইফুল ইসলাম দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো : “টেকনাফে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বৃহত্তর স্বার্থে লকডাউন এর মেয়াদ বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট সকলকে মানসিক প্রস্তুতি রাখার অনুরোধ করা হচ্ছে।”

পাঠকের মতামত

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...