প্রকাশিত: ২৭/০৭/২০২২ ৭:৩৩ এএম

সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়া টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু টেকনাফ ছেড়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদেশে তিনি মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরীকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।

নাম প্রকাশ না করে কক্সবাজার জেলা প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নতুন ইউএনও না আসা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ এরফানুল হক চৌধুরীকে। ইউএনও কায়সার খসরু আপাতত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থাকবেন।

এ বিষয়ে টেকনাফ সহকারী কমিশনার এরফানুল হক চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুরে আগের ইউএনও দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। বিকালে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের আদেশে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফানুল হক চৌধুরী দায়িত্বভার বুঝে নিয়েছেন।

কক্সবাজারের একজন সাংবাদিককে গালমন্দ করার অভিযোগে টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরুকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথাগুলো জানান।

তিনি বলেন, ইতোমধ্যে টেকনাফের ইউএনওকে ওএসডি করা হয়েছে। এখন উচ্চ আদালত কী নির্দেশনা দেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডি নিউজ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...