উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ১২:২২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর শালখালী চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নির্যাতনে আবদুল্লাহ (৩৫) নামে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আহত আবদুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর শালখালী বিজিবি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

বিজিবি সদস্যদের হাতে মারধরের শিকার প্রবাসী আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার সংসারে দুজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামে বাস করে কক্সবাজার ফেরার পথে শালখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে, বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।

এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, তুর কাছে ইয়াবা আছে বলে আমাকে থাপ্পর মারে। স্যার আমার কাছে কিছু নেই বললেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বল প্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে বলে আবারো মারধর করেন। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেন। ওই গাড়িটা আমাকে টার্মিনাল এসে ফেলে দিয়ে চলে যায়।

কক্সবাজার টার্মিনালে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শামসুল আলম শ্রাবণ নামে এক পথচারী। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

পথচারী শামসুল আলম শ্রাবণ বলেন, তাকে উদ্ধারের পর জানতে চাইলে আমাকে বলেন, তাকে বিজিবি চেকপোস্টে ইয়াবা না পেয়ে মারধর করেছে। পরে আমি তার অবস্থার অবনতি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। তার অবস্থা তেমন ভালো না। তার পরিবারকে খোঁজা হচ্ছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,
নির্যাতনের বিষয়টি সত্য। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চেকপোস্টের ঘটনায় যারা জড়িত ছিল, তাদের বিজিবির সদর দপ্তরে আনা হয়েছে। সুত্র: ঢাকা টাইমস্

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...