প্রকাশিত: ০৭/০৮/২০১৮ ৮:২০ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির যুগ্ন সম্পাদক জিয়াবুল হককে সর্ব সম্মতিক্রমে সা. সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অপরদিকে সংগঠনর একতা ও ভ্রাতৃত্ব বিনষ্ট সহ সংগঠন বিরুধী কর্মকান্ডে লিপ্ত থাকায় ফরহাদ আমিনকে সংগঠনের সম্পাদকের দায়িত্ব ও সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

৬ আগস্ট সোমবার বিকালে টেকনাফ পৌরসভাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপস্থিত সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জিয়াবুল হক সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় ছদ্মবেশী ইয়াবা কারবারীদের নানা ষড়যন্ত্র ও ইন্ধনে উস্কানিমূলক যে কোন ঘটনায় ধৈর্য ধারন করে টেকনাফের কর্মরত সংবাদকর্মীদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগীতার মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, উপদেষ্টা টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপদেষ্টা সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ, টেকনাফ টিভি জার্নালিস্ট সোসাইটির সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, টেকনাফ সাংবাদিক ফোরাম সভাপতি আমান উল্লাহ কবির, সহ-সভাপতি মুহাম্মদ জুবাইর, সাধারন সম্পাদক মু. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক, ক্রাইম রিপোটার্স সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, অর্থ সম্পাদক মো. শহিদুল্লাহ, সদস্য শামসু উদ্দিন প্রমুখ ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...