প্রকাশিত: ১৫/০৫/২০১৮ ২:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ এএম

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এবার যাত্রীবাহী সিএনজি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে সে সময় বস্তাবন্দি ইয়াবাগুলো রেখেই পালিয়ে যায় তিন পাচারকারী। মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নেটংপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে তথ্য ছিল নাফ নদীর তীর হয়ে সিএনজি যোগে ইয়াবা চালান কক্সবাজারে পাচার হবে। সেই সূূূত্রে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বিশেষ টহল দল ওৎপেতে থাকে। রাতে ওইপথে একটি সিএনজি এলে বিজিবি সেটি থামায়। কিন্তু সেসময় সিএনজিচালক ও দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। তবে তারা সিএনজির ভেতরে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে যায়। পরে বস্তা দুটিতে তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।  টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত অধিনায়ক কাজী

মনজুরুল আলম বলেন, সিএনজিটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer