প্রকাশিত: ২০/০৫/২০১৮ ৯:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৪ এএম

ইকবাল আজিজ, টেকনাফ::
উখিয়া ও টেকনাফ উপজেলার হাফেজে কুরআনদের প্রতিভা জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বিকাশের লক্ষ্যে ‘কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ প্রতিপাদ্য নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ‘আলো কমিনিউটি পার্কে’। ৫ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত ৩ পর্বে ১০ দিন ব্যাপী চলবে হিফজুল কুরআন প্রতিযোগিতা।
এতে নগদ ৩ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশনসহ যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
আলো স্মৃতি ফাউন্ডেশের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল্লাহ জানান, বিগত বছরের ন্যায় উখিয়া-টেকনাফের হাফেজে কুরআনদের নিয়ে অনুষ্ঠিত হবে হিফজুল কোরআন প্রতিযোগিতা । ক্রমান্বয়ে আগামীতে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। বিজয়ী ও কৃতি হাফেজদের আগামীতে জাতীয় ও আর্ন্তজাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।
সাধারণ সম্পাদক, হাফেজ মুহাম্মদ তাহের জানান, এবারের প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের প্রায় অর্ধ শতাধীক মাদ্রাসা হতে ১৩০ জন প্রতিযোগীর অংশ গ্রহণের সুযোগ পাবে ৷ এই প্রতিযোগীদের অনুষ্ঠিত হবে ১ম পর্ব, ২য় পর্ব ও ফাইনাল পর্ব ৷ ফাইনাল পর্বে ১,২,৩ জনের জন্য রয়েছে ৫০ হাজার, ৩০ হাজার,২০ হাজার নগদ টাকাসহ অত্যাধুনিক পণ্য সামগ্রী ৷ আর বাকী সব প্রতিযোগির জন্য রয়েছে ভিন্ন ক্যাটাগরিতে নগদ টাকাসহ পণ্য সামগ্রী ৷ এছাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল প্রতিযোগী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। উক্ত প্রতিযোগীতায় উপস্থিত হয়ে কুরআনের আলো বিকাশে বিশেষ অবদান রাখার আহবান জানিয়েছেন ৷

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer