ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৩ ৬:০৯ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সেতুর রেলিং থেকে পড়ে কামরুজ্জামান কাইয়ুম (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোয়াইক্যং বাজারপাড়ার বাসিন্দা আবদুল হক ওরফে বোবার ছেলে ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণে পাশের খালের সেতুতে এই ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাজারের দক্ষিণ পাশের খালের ওপর সেতুর রেলিং বসে দুই-তিনজন আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কামরুজ্জামান কাইয়ুম সেতুর নিচে পানিতে পড়ে যান। তাৎক্ষণিক টর্চলাইট দিয়ে সেতুর নিচে খোঁজাখুঁজি করলেও অতিরিক্ত জোয়ার ও স্রোতের কারণে তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুই থেকে তিন ঘণ্টা ধরে তল্লাশি করে সেতুর নিচ থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করেন। পরে থানা-পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়েছে। খালের পানি গভীর হওয়ায় কামরুজ্জামান উঠে আসতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...