উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৩/২০২৩ ৯:২৯ এএম

কক্সবাজার-টেকনাফ হোয়াইক্যং উলুবনিয়ায় কাভার্ডভ্যান-যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশা উলুবনিয়ায় রাস্তার মাথা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ মিলেছে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...