ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৫ ৯:১৬ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৯৫ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশি ও মায়ানমারের মুদ্রা উদ্ধার করেছে। সেই সঙ্গে এক মাদক কারবারিকেও আটক করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফের মধ্যম জালিয়াপাড়ায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজারের র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) ভোরে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযান চলাকালে আরো কয়েকজন মাদক কারবারি দ্রুত পালিয়ে যায়। পরে উক্ত বসতঘর তল্লাশি করে সর্বমোট ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা বিক্রির ৪ লাখ ২০ হাজার টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মায়ানমারের মুদ্রা ৫ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারি তার নাম নজরুল ইসলাম (৪১)। তার বাবা মৃত জালাল উদ্দীন বলে জানান। তিনি কক্সবাজারের চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৪/৫ বছর পূর্বে টেকনাফ থানা এলাকায় প্রাইভেট কম্পানিতে চাকরি করার সুবাধে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় তার শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছে মর্মে জানায়।

পর্যায়ক্রমে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে স্বীকার করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...