প্রকাশিত: ২২/০৬/২০১৮ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৯ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের সাবরাং দিনদুপুরে রোহিঙ্গা কতৃক ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত লম্পট রোহিঙ্গা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ২১ জুন বৃহষ্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত লম্পট রোহিঙ্গাকে খুঁজছে।

টেকনাফ উপজেলা সদর ৫০ শয্যা হাসপাতালে ধর্ষিতা শিশুসহ চিকিৎসা নিতে আসা ধর্ষিতার মা মিনারা বেগম বলেন ‘অভিযুক্ত লম্পট রোহিঙ্গা নুরুল আলম (৪০) একই এলাকায় সপরিবারে বসবাস করে। ২১ জুন বৃহষ্পতিবার দুপুরে আমার শিশু কন্যা আজিজা বেগম (৯) অন্যান্যদের সাথে বাড়ির সামনে খেলছিল। এসময় লম্পট রোহিঙ্গা নুরুল আলম ফুসলিয়ে আমার মেয়েকে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এসময় তার বাড়িতে কেউ ছিলনা। আজিজার শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই লম্পট রোহিঙ্গা নুরুল আলম পালিয়ে যায়’। টেকনাফ উপজেলা সদর ৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ধর্ষিতার ফরেনসিক পরিক্ষার জন্য তাৎক্ষণিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতা শিশু আজিজা বেগমের পিতা মোঃ জমিল বর্তমানে মালয়েশিয়া বলে জানা গেছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...