উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২২ ১:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফে নাদ নদীর পাড়ে র‌্যাবেরর সঙ্গে মাদক কারবারিদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।

র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফনদীর পাড়ে মাদক চোরাকারবারিরা র‌্যাবের একটি আভিযানিক দলের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দমদমিয়ার অপর পয়েন্টে আরও একজনের মরদেহ ভেসে আসছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পর বিস্তারিত বলা যাবে। সুত্র:একাত্তর টিভি

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...