ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০১/২০২৫ ৮:১৪ এএম

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে আসছিল একটি মাদক কারবারি চক্র। ওই নৌকা থেকে গ্যালনভর্তি এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি চক্রের একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. শফিক উল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে শফিক উল্লাহ নামের একজনকে আটক করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ অন্য সহযোগীদের নামসহ নানা তথ্য দেন। তিনি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নৌকাসহ আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...