প্রকাশিত: ০৯/১১/২০১৮ ৩:৩৮ পিএম , আপডেট: ০৯/১১/২০১৮ ৩:৪১ পিএম

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসা সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজ থেকে জিয়াউল বশির শাহীন (২২) নামের যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সে সিকদারপাড়ার ছৈয়দ হোসেনের ছেলে। পেশায় শাহীন রং কোম্পানীসহ বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ডিলার।
শুক্রবার (৯ নভেম্বর) একদল সাদা পোষাক পরিহিত লোক তাকে নামাজের কাতারে দাঁড়ানো অবস্থা থেকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়।
তবে, ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট জানা না গেলেও স্থানীয় বেশ কিছু লোক তারা ‘পুলিশের লোক’ বলে প্রতিবেদককে জানিয়েছে।

উখিয়ায় পাওয়া যাচ্ছে দেশি ও অভ্যন্তরীণ বিমানের সব টিকিট

জহিরুল ইসলাম, বাহাদুর, হারুন, মাহমুদ, আলী আহমদ, নুর মোহাম্মদসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সবাই যখন জুমার নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক ওই সময় সাদা পোষাকধারী ৭ থেকে ৮ জন লোক মসজিদের ভেতর থেকে শাহীনকে টেনে বাহির করে। এরপর বাইরে অপেক্ষমান সাদা একটি নোহায় তুলে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...