উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৯:৫৪ পিএম

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং খারাংখালী কম্বনিয়া এলাকায় বিয়ে বাড়িতে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। এই সময় নববধু ও বিয়ে বাড়ির অতিথিদের কাছ থেকে মোট ৫ ভরি স্বর্ণ অলংকার, এন্ড্রয়েড ফোন ও টাকা পয়সাসহ মারধর করে ব্যাপক তান্ডব চালিয়েছে অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাতদল। স্বর্ণ, টাকা পয়সা ও মোবাইল নিয়েও সন্তুষ্ট না হয়ে ডাকাত দল চলে যাওয়ার সময় ২ রাউন্ড ফাঁকা গুলি করে মাহবুব রহিম নামের এক ১১ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পরে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত হ্নীলা মৌলভীবাজার নাইক্ষংখালীর সিরাজ আহম্মদের পুত্র আলোচিত মহিম ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল রাত ১ টার দিকে চিৎকার শুনে ছুটে আসলে দেখে ডাকাত দল ডাকাতি করে বিয়ে বাড়ির মালিকের ছোট ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। ডাকাতদলের পেছনে এলাকাবাসী ছুটে গেলে ডাকাত দল ফাঁকা গুলি ছুঁড়ে।
স্থানীয়রা আরো জানান, তারা ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত মাহবুব রহিমকে উদ্ধার করে নিয়ে আসে।
অপহরণের স্বীকার মাহবুব রহিম বলেন, আমাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে মারধর করে এবং পাহাড় থেকে জোক লাগিয়ে দেয়।
এই বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি যায়েদ হাসান জানান, এই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের হয় এবং অপহরণের সাথে জড়িত সন্দেহে
মহিম ডাকাতকে আটক করা হয়। মহিম ডাকাতের বিরুদ্ধে টেকনাফ থানায় চাঁদাবাজি, দখল, ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...